এক দল মহিলাকে বিভিন্ন অস্ত্রশস্ত্র সহ রায়গঞ্জ শহর থেকে গ্রেফতার করল পুলিশ। রাতে তাদেরকে শহর থেকে ধরা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম ডোমনি দেবী (৪০), চুন্নি খাতুন (২৮), লখিয়া দেবী (৩০), সিঙ্কু দেবী(২৮), রস্নিয়া খাতুন (৪২)। এদের প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার জেলার মণিহারা মোর্চা বাড়ি এলাকায়। রাতে স্টেশন সংলগ্ন এলাকায় রহস্যজনক ভাবে ঘোরাফেরা করছিল তারা। সেই সময় তাদেরকে দেখে টহলরত পুলিশ কর্মীদের সন্দেহ হলে তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। এরপর পুলিশ তাদের তল্লাশি চালালে উদ্ধার হয় বেশ কিছু অস্ত্রশস্ত্র। ভোজালি, চাকু, শাবল ছাড়াও অন্যান্য অস্ত্র উদ্ধার করে পুলিশ। বুধবার ধৃতদের আদালতে তোলা হয়। পুলিশের অনুমান রায়গঞ্জ শহরে অপরাধ সংগঠিত করার উদ্দেশেই ওই ৫ মহিলা জোর হয়েছিল। তদন্তে পুলিশ।
উত্তরদিনাজপুর